সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন

সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ 🪪

সুশিক্ষিত জাতি, উন্নত দেশের চাবিকাঠি”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দার সার্বিক তত্ত্বাবধানে ও বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে—এটা আমার জন্য গর্বের। খুব শিগগিরই এ স্কুল সোনারগাঁয়ের অন্যতম আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে বলে আশা করি। পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।”

অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অফিসার দেলোয়ার হোসেন, কাজল তন্ত্র পাল, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, থানা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, বিএনপি নেতা হাসান বশরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ—
যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

এছাড়া চাইল্ড হ্যাভেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রিয়াজুল করিম, ইউনাইটেড স্কুলের অধ্যক্ষ দিপু আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

সার্বিক পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের অন্যতম পরিচালক রোকেয়া বেগম। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102