সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা ছিটমহল হতে চাই না’—সিটি কর্পোরেশনে না যাওয়ার দাবিতে এনায়েতনগর ৮নং ওয়ার্ডবাসীর মানববন্ধন চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরীফ সুমন নারায়ণগঞ্জে ফুটবলের হারানো ঐতিহ্য ও জাগরণ ফিরিয়ে আনতে চাই: রেজা রিপন

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শিক্ষার মান উন্নয়ন অপরিহার্য – আল মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ 🪪
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(০১নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, “শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার শিক্ষাকে দলীয় প্রভাবে নিয়ন্ত্রণ করছে। শিক্ষক সমাজ আজ অবমূল্যায়নের শিকার। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখায় শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে যুগোপযোগী ও ন্যায়ভিত্তিক কাঠামো গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষক সমাজকে যথাযথ মর্যাদা ও সুবিধা প্রদান করা হবে।”

তিনি আরও বলেন,“আজকের প্রাথমিক শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। আপনারা যদি সঠিক দিকনির্দেশনা দেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। বিএনপি সবসময় শিক্ষার মানোন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।”

সভায় অন্যান্য বক্তারা বলেন, ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনসহ প্রতিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শিক্ষক নেতা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102