মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিক্রি হবে না, জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না’: নারায়ণগঞ্জে বাসদের পথসভা নারায়ণগঞ্জে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ: প্রধানমন্ত্রীর কাছে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি কার্ডের উছিলা দিয়ে জুলাই সনদ রুখে দেওয়া যাবে না’: মাওলানা আবদুল জব্বার বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার স্থায়ী সদস্য হলেন চার সাংবাদিক অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসাইন  রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাসিকের সীমানা বর্ধিতকরণ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

নাসিক ১৮ নং ওয়ার্ডে জামায়াতের কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২১৫ 🪪
দেশের মানুষ আর কোন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যাবসায়ীদের ক্ষমতায় দেখতে চায়না ৩১ অক্টোবর বাদ মাগরিব নাসিক ১৮ নং ওয়ার্ডে নলুয়া পাড়া এলাকায় ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করতে এসে এসব কথা বলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর আইন বাস্তবায়নের মধ্যে দিয়ে মানুষের কল্যানে কাজ করার জন্য। জামায়াতের নেতৃবৃন্দ কোন ধরনের রক্তচক্ষুকে ভয় পায়না। 
এসময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ তিনি বলেন বিগত আমলে স্বৈরাচারী সরকার আমাদের উপর নির্যাতনের ষ্টীম রোলার চালিয়েছে পৃথিবীর ইতিহাসে তা বিরল, আমরা প্রকাশ্যে দাঁড়িয়ে কথা বলতে পারিনি, মানুষের সেবা করবো তাও করতে দেয়নি । দেশের মানুষকে বিনা অপরাধে জেলে ভরে গোটা দেশটাকে কারাগারে পরিনত করেছিল খুনি হাসিনার সরকার। এসময় তিনি আরো বলেন এই অফিসে কুরআন তেলোয়াত হতে, এই অফিস থেকে মানুষের কল্যানে কাজ করা হবে।
এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু, সেক্রেটারি আলী আহমেদ, গোগনগর ইউনিয়নের জামায়াত সভাপতি আক্তার হোসাইন, জামায়াত নেতা মনির হোসেন মোল্লা প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102