রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

ইসলামী যুব আন্দোলনের মাসিক সভা সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ 🪪
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন, বৈদ্যের বাজার ইউনিয়ন শাখার মাসিক সভা রবিবার (২৬ অক্টোবর) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।
সভায় সভাপতির বক্তব্যে তিনি সকল দায়িত্বশীল ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের স্বার্থে কঠোর পরিশ্রম করা আবশ্যক। তিনি আরও বলেন, “দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে নিষ্ঠার সঙ্গে কাজ করলেই সংগঠন আরও শক্তিশালী হবে। আমরা রাজনীতি দুনিয়ার লোভে করি না; আমাদের লক্ষ্য আল্লাহ ও তাঁর রাসূল (সঃ) কে খুশি করা। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আল্লাহভিত্তিক সংগঠন, যার মূল লক্ষ্য আল্লাহর হুকুম প্রতিষ্ঠা এবং নবীর আদর্শ অনুসরণ।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শেষে দোয়ার মধ্য দিয়ে মাসিক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102