রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা

সনমান্দীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২০৪ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
রবিবার (১৯ অক্টোবর) সকালে সনমান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি, সাবেক ছাত্রনেতা ও নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
এসময় সনমান্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেওয়া হয়।
বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের এই ৩১ দফা রূপরেখা হচ্ছে একটি শক্ত ভিত্তি। জনগণই রাষ্ট্রের মালিক—এ বিশ্বাসে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চালিয়ে যাবে। গণসংযোগের মাধ্যমে আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে চাই।”
তিনি আরও বলেন,“সোনারগাঁওবাসীর গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমাদের লক্ষ্য  একটি অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের সরকার প্রতিষ্ঠা।”
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102