সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

সোনারগাঁওয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা ও ১৯ দফার বুকলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ 🪪
সোনারগাঁও উপজেলার কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কাজী ফজলুল হক উইমেন্স কলেজে শিক্ষক ও ছাত্রীদের তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমান-এর ১৯ দফার সংযোজনে “আগামীর অগ্রনায়ক” শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল

তিনি তার বক্তব্যে বলেন,“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও বিএনপির ৩১ দফা কর্মসূচি হচ্ছে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। ছাত্রসমাজকেই এই রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী পরিবর্তনের নেতৃত্ব ছাত্ররাই দেবে—এটাই আমাদের বিশ্বাস।”

 

তিনি আরও বলেন,“বর্তমান স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফা ও ১৯ দফা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের রূপরেখা, আর এই রূপরেখা বাস্তবায়নে ছাত্রদলই হবে অগ্রভাগে।”

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্রার সাদিয়া, সাধারণ সম্পাদক সামিয়া জামান সুজানা, সাংগঠনিক সম্পাদক আনিশা, ছাত্রদল নেত্রী শান্তা খন্দকার, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, অহনা আক্তারসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ছাত্রদল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা আরও শক্তিশালীভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102