সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

সোনারগাঁয়ে বিএনপির উঠান বৈঠকে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানালেন মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭২ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোগড়াপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন, “দেশের শাসনব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করা এখন সময়ের দাবি। জনগণের অংশগ্রহণ ছাড়া সফলতা সম্ভব নয়। আমরা সকল স্তরের মানুষের সঙ্গে মিলিত হয়ে দেশের জন্য দায়িত্বশীল রাজনৈতিক সংস্কার আনার চেষ্টা করব।”
সভায় সভাপতিত্ব করেন পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল। এছাড়া মোগড়াপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি নেতা ফাইজুল ইসলাম বাবু, ফারুকুল ইসলাম, মোঃ আরমান, আনোয়ার হোসেন, কৃষকদলের সাবেক সভাপতি আবুল বাশার, স্বেচ্ছাসেবক দল নেতা আঃ হালিম, ছাত্রদল নেতা মোঃ সুমনসহ স্থানীয় নেতা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রতি সমর্থন আহ্বান জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102