সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

দুর্ঘটনায় আহত অধ্যাপক নাসির উদ্দিনকে দেখতে গেলেন আল মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আহত সাবেক জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমানে উপজেলা বিএনপির ৩নং উপদেষ্টা অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়াকে দেখতে গেলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
১২ অক্টোবর (রবিবার) বিকেল ৩টায় তিনি নোয়াগাঁ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়ার বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
আল মুজাহিদ মল্লিক বলেন, “অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়া শুধু সোনারগাঁও নয়, নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলন-সংগ্রামের এক অকৃত্রিম নেতা। তিনি দলের কঠিন সময়ে মাঠে ছিলেন। তার মতো ত্যাগী নেতাদের কারণেই বিএনপি আজও জনগণের হৃদয়ে বেঁচে আছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন।”
তিনি আরও বলেন, “সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তৃণমূলের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের জ্যেষ্ঠ নেতারা আমাদের অনুপ্রেরণা, তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাদের বরাতে জানা গেছে, অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়ার সুস্থতা কামনায় এলাকায় দোয়া মাহফিলের প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102