সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

টিকাদান কর্মসূচি থেকে একজনও যেন বাদ না পড়ে, জেলা প্রশাসকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২০৮ 🪪

“একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে” – এই প্রত্যয় ব্যক্ত করে নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ সূচনা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বাংলাদেশ সরকারের এই জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ক্যাম্পেইনের আওতায় ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের সকল শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১৮ দিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলার ৫ লক্ষ ১ হাজার ৭২১ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক জোর দিয়ে বলেন, “একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি আরও যোগ করেন, যদি কোনো শিশু কোনো কারণে টিকা গ্রহণ থেকে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা নিতে পারবে। তিনি সতর্ক করে বলেন, যদি কেউ টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয়, তবে সেই দায়িত্ব আমাদের উপর বর্তাবে। আমরা আমাদের সন্তানদের দক্ষ, সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে চাই, যাতে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে এবং কোনোভাবেই রোগে আক্রান্ত না হয়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন সহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ। এই ক্যাম্পেইন নারায়ণগঞ্জের জনস্বাস্থ্য সুরক্ষায় একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102