সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে — ইকবাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২৮ 🪪
বাংলাদেশে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে সকল দল-মত ও ধর্মের মানুষ নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে তিনি সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার ও বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন। এ সময় তিনি দলীয় প্রতীক দাড়িপাল্লার পক্ষে ভোট চান এবং জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন।
গণসংযোগকালে ইকবাল ভূঁইয়া বলেন, “আমরা ক্ষমতায় এলে এমন একটি সমাজ গড়ে তুলব, যেখানে সকল দল ও ধর্মের মানুষ নিজেদের অধিকার নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে। ভিন্ন মতের মানুষেরও রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা থাকবে না। জনগণের কল্যাণে জামায়াত কাজ করে যাবে।”
এসময় কর্মীরা ভোটারদের কাছে পি আর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফেরদৌস রহমান, সনমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মোমিন, সহ-সভাপতি আব্দুস সাত্তার, ৫ নং ওয়ার্ডের সভাপতি আমীর হামজা প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102