সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

সোনারগাঁয়ে রেঁনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি–২০২৫  শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রেঁনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল  বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি নাজমা সুলতানার সভাপতিত্বে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান ও প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, সহসভাপতি হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক জাকির প্রধান, সহসম্পাদক মো. সাঈদ ও সহসভাপতি ফরিদ মোল্লা। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, “আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সৎ, মেধাবী ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু ভালো ফল নয়, নৈতিক শিক্ষা ও পরিবেশের প্রতি সচেতনতা গড়ে তোলাও জরুরি।”

প্রধান বক্তা শাহজাহান মেম্বার বলেন, “বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, বরং সৎ নাগরিক তৈরির কেন্দ্র। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাবে।”

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ অঞ্চলের শাখার সভাপতি শামীম,সাংবাদিক মীমরাজ হোসেন রাহুল সনমান্দী জনকল্যাণ সংস্থা সভাপতি ফয়সাল প্রমুখ।

আয়োজকরা জানান, শিক্ষা ও মানবিক চেতনা বিস্তারে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102