সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুজাহিদ মল্লিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার(১৯ সেপ্টেম্বর) মোগড়াপাড়া ইউনিয়নের মোগড়াপাড়া চৌরাস্তায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
এসময় মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনাব আল মুজাহিদ মল্লিক গণসংযোগকালে বলেন,
“রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং দেশের উন্নয়নে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য জনগণকে ৩১ দফা কার্যক্রমের গুরুত্ব বোঝানো এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। জনগণই শক্তি, জনগণই পরিবর্তনের মূল চালক।”
তিনি আরও বলেন,
“আমরা চাই সোনারগাঁয়ের মানুষ তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরও জানুক। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই গণসংযোগ কার্যক্রম চলবে। জনগণের সঙ্গে সরাসরি সংযোগই আমাদের কাজের মূল ভিত্তি।”
নেতৃবৃন্দরা বলেন, এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102