বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

মেট্রোরেল প্রকল্পে না’গঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবিতে খেলাফত মজলিসের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ 🪪
বাংলাদেশের আধুনিক গণপরিবহন মেট্রোরেল-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ
১৬ সেপ্টেম্বর-২০২৫ ইং, মঙ্গলবার দুপুরে খেলাফত মজলিসের পক্ষ থেকে স্মারকলিপিটি নারায়ণগঞ্জ জেলার ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হস্তান্তর করা হয়।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন- দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং জনবহুল শহর হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জকে মেট্রোরেল-২ প্রকল্প থেকে বাদ রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে। এই রুটে যানজট একটি বড় সমস্যা, যা মানুষের মূল্যবান সময় নষ্ট করছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। মেট্রোরেল এই সমস্যার একটি কার্যকর সমাধান হতে পারে। নারায়ণগঞ্জকে এই প্রকল্পের আওতায় আনা হলে তা শুধু এই জেলার মানুষের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও সুফল বয়ে আনবে।
খেলাফত মজলিসের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে সরকার যেন অবিলম্বে মেট্রোরেল-২ প্রকল্পের পরিকল্পনা সংশোধন করে এবং নারায়ণগঞ্জকে এর সঙ্গে সংযুক্ত করে। তারা আশা প্রকাশ করেন যে, সরকার জনগণের এই যৌক্তিক দাবিকে গুরুত্ব দেবে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে এটি নারায়ণগঞ্জ শহরের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
​এসময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সোনারগাঁও থানা সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুস্তাফিজুর রহমান মুনঈম, শরীফ মিয়াজী, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, মহানগর উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, সদর থানা সহ-সভাপতি মুফতী কাউসার আহমদ কাসেমী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102