বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

আইনজীবী আরজুদা বেগমের মৃত্যুতে না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ 🪪

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী আরজুদা বেগম সোমার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৭ সেপ্টেম্বর, দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের নিচতলায় এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সিনিয়র আইনজীবীরা মরহুমা অ্যাডভোকেট আরজুদা বেগম সোমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার ছোট মেয়ের লেখাপড়ার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান।

জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম ওমর ফারুক নয়নের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম. এ হাফিজ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুল গাফফার, সহ-সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাইনউদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবু রায়হান সহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102