সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বুকলেট বিতরণ করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে বুকলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নির্দেশনায় সোমবার বিকেলে এ কর্মসূচি হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

ছাত্রদল নেতাদের দাবি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি ও বিএনপির বর্তমান প্রেক্ষাপটে ঘোষিত ৩১ দফার মধ্যে মিল রয়েছে। দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এই দফাগুলোই জনগণের মুক্তির রূপরেখা বলে তারা মনে করেন।

কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল নিলয়, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জেলা ছাত্রদলের সমাজ সেবা সম্পাদক হাবিবুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকাশ, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজিব বাশার ও সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম।

কর্মসূচিতে নেতারা জনগণের হাতে হাতে বুকলেট তুলে দেন এবং স্থানীয় বাজার-গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102