সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

সোনারগাঁ বিএনপির মুক্ত আলোচনা সভা ও গণসংযোগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মুক্ত আলোচনা সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

মুক্ত আলোচনায় সহস্রাধিক সাধারণ জনগণ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে মতবিনিময় করেন এবং আগামীর রাজনৈতিক কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করেন।

সভা শেষে স্থানীয় বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা একযোগে গণসংযোগে অংশ নেন। এসময় নেতাকর্মীরা দলীয় নেতার পক্ষে জনসমর্থন আদায়ে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102