সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ ও পথসভা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ 🪪
সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বৈদ্যেরবাজার ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।

এসময় আল মুজাহিদ মল্লিক বলেন, “জনগণের অধিকার সুরক্ষা ও উন্নয়নের জন্য ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রচেষ্টা থাকবে যাতে প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা পায়। আমরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ রক্ষা করতে চাই।”

তিনি আরও যোগ করেন, “বর্তমান সরকারের কাজকর্মে জনগণ অনেকটা হতাশ। আমরা চাই জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক। আমাদের এই পথসভা এবং লিফলেট বিতরণ কার্যক্রম সেই সচেতনতা বৃদ্ধির অংশ।”

পথসভায় স্থানীয়রা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। উপস্থিতরা জানান, আল মুজাহিদ মল্লিকের সরাসরি সংযোগ এবং সাধারণ মানুষের সমস্যা বোঝার মনোভাব তাদেরকে অনুপ্রাণিত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102