সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

না’গঞ্জে ডিসির স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে ‘তারুণ্যের রক্তদান কর্মসূচি’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ 🪪

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে ‘তারুণ্যের উৎসব’-এর শুভ উদ্বোধন করেছেন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নিজে রক্তদান করে এই মহতী কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

সরকারি তোলারাম কলেজের ‘বাঁধন’ পরিবারের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, “সকাল থেকেই রক্তদান কর্মসূচি চলছে। জেলা প্রশাসক নিজ হাতে রক্ত দিয়ে কর্মসূচির সূচনা করেছেন। এরপর পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশ নেন।”

নারায়ণগঞ্জ জেলা কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, “ডিসি স্যারের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে। তরুণ সমাজকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। কোয়ান্টাম ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করেছে।”

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, “রক্তদানের মাধ্যমে একটি জীবন রক্ষা করা যায় এবং আমি নিজেও বহুবার রক্তদান করেছি। একসময় রক্তের অভাবে মানুষ মারা যেত। এখন আমাদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি হয়েছে, আমরা দুঃসময়েও মানুষকে সাহায্য করতে পিছপা হই না। এ আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন, “রক্তদান মানবতার সর্বোচ্চ রূপ। যারা রক্ত দিয়েছেন, তারাই জানেন এর মধ্যে কতটা তৃপ্তি ও সার্থকতা রয়েছে। আমি নারায়ণগঞ্জকে আপন করে নিয়েছি। তাই আমি নিজে রক্তদান কর্মসূচিতে রক্তদান করে সবাইকে অনুপ্রাণিত করলাম। এছাড়াও আগে বহুবার রক্তদান করেছি।” তিনি আরও যোগ করেন, “অনেক রোগী আছেন, যাদের রক্ত প্রয়োজন অথচ সামর্থ্য নেই। এমন মানুষের পাশে দাঁড়াতেই কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের মতো সংগঠন কাজ করছে। আমরা চাই, সবাই মানুষের পাশে দাঁড়াক—এই মানবিক উদ্যোগের অংশ হোক।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102