বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে প্রবাসীকে অস্ত্র দেখিয়ে হুমকি, ভাইরাল ভিডিওর পর বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৫ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে এক সৌদি প্রবাসীকে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি।

রোববার রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও গ্রামের সৌদি প্রবাসী সোহরাব হোসেন সম্প্রতি তার বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা সোহরাবের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

সোহরাব হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, তারা সোহরাবকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে শাহজাহান তার লাইসেন্স করা বন্দুক বের করে সোহরাবের দিকে তাক করে গুলি করে হত্যার হুমকি দেন। এ সময় ভুক্তভোগীর স্ত্রী ফাহমিদা পারভীন স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

এই ঘটনায় সোহরাব হোসেন বাদী হয়ে শাহজাহান ভূঁইয়াসহ কয়েকজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে বিএনপি নেতা শাহজাহানের অস্ত্র হাতে হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ভিডিও ভাইরাল হওয়া এবং অভিযোগ দায়েরের পর পুলিশ তৎপর হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “চাঁদা না পেয়ে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে হুমকির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার লাইসেন্স করা বন্দুকটি জব্দ করার প্রক্রিয়া চলছে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102