বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

শামীম ওসমানের দুটি প্লট জব্দ, পরিবারের ১২ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০০ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দুটি প্লট জব্দ এবং বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা প্রায় ১৩ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২২ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, শামীম ওসমানের নামে থাকা ঢাকার পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দ করা হয়েছে। এছাড়া শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা এবং পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমীর নামে থাকা ২৯টি ব্যাংক হিসাবের মোট ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে, দুদকের উপ-পরিচালক রেজাউল করিম আদালতে এই জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে দুদক উল্লেখ করে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পলাতক থেকে তাদের স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তরের পরিকল্পনা করছেন বলে তথ্য রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন।

আদালত দুদকের আবেদনটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত ২০১৯) এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী এই আদেশ প্রদান করেন। এই আদেশের ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শামীম ওসমান ও তার পরিবার এই সম্পদ হস্তান্তর বা লেনদেন করতে পারবেন না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102