সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

না’গঞ্জ-৪ আসনের জনগণকে শাহ আলমের ঈদ শুভেচ্ছা জানালেন এম.এ. আকবর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৯২ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। তাঁর পক্ষ থেকে এই ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. আকবর।

শুক্রবার ৬ জুন এক শুভেচ্ছা বার্তায় এম.এ. আকবর বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই আনন্দময় দিনে আমি নারায়ণগঞ্জ-৪ আসনের সকল ধর্ম-বর্ণের মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, কোরবানির মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াই।”

তিনি আরও বলেন, “আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের পক্ষ থেকে আমি সকলকে জানাচ্ছি আন্তরিক ঈদ মোবারক। এই ঈদ যেন আমাদের সামাজিক ও রাজনৈতিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করে।”

শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সাথে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এম.এ. আকবর আশা প্রকাশ করেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই ঈদ সকলের জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ ও সম্প্রীতির বার্তা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102