সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে দলীয়করণ বন্ধ হবে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২২০ 🪪

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান থেকে দলীয়করণ বন্ধ করা হবে। গত জুলাই মাসে ছাত্র ও বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনার বিচারও করা হবে।

শুক্রবার(৯ই মে) নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচারী সরকার জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন,”তারা জুলুম নির্যাতন চালিয়েছে, আমাদের নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে। আমরা ক্ষমতায় গেলে এর বিচার নিশ্চিত করব।”

আমিনুল হক আরো বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছি, কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার লোভে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। ক্রীড়াঙ্গনে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মা বসে আছে, তাদের অপসারণ ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব নয়।”

বিএনপির সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দুই বছর আগেই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। “আমরা বিচার চাই, কিন্তু আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা সরকারের ভেতরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান কোকো ফুটবল টুর্নামেন্টের কথা উল্লেখ করে বলেন, “এরপর আমরা খালেদা জিয়ার নামে মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করব। এটি দলীয় পর্যায়ে হবে, রাষ্ট্রীয় উদ্যোগে নয়।”

অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু , জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102