মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ‘জুলাইয়ের দায়বদ্ধতা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে মিলল থানার লুন্ঠিত শটগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে ফতুল্লা থানায় অভিযোগ বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল ও বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

শাপলায় গণহত্যার বিচার ও শহীদদের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ উলামা পরিষদের আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩১৯ 🪪

শাপলায় গণহত্যার বিচার ও শহীদদের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ উলামা পরিষদের আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত।

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে গণহত্যার বিচার ও শহীদদের মাগফিরাত কামনায় (৬ মে ২০২৫ ইং, মঙ্গলবার বিকালে) নারায়ণগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে মারকাযুল উলুম হাজিপাড়া মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল কাদির, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, হাজিপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী আব্দুল আহাদ, শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুফতী শেখ শাব্বীর আহমাদ, কাশীপুর ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান আশেকী, মাওলানা মুহিব ইমতিয়াজ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, মুফতী তৌফিক বিন হারিছ, হাফেজ জাহিদ হাসান, প্রমুখ।

বার্তা প্রেরক
মুফতী শেখ শাব্বীর আহমাদ
প্রচার সম্পাদক
নারায়ণগঞ্জ উলামা পরিষদ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102