বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁ জমি দখল করতে পান বিক্রেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৯ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ জমি সংক্রান্ত বিরোধের জেরে অসহায় পান বিক্রেতা ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও মিথ্যা হয়রানি মূলক সংবাদ প্রকাশ করে জমি দখল অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৪ মে) উপজেলার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় বামনা দিঘীরপাড় গ্রামে জমি জোরপূর্বক ২১ শতাংশ জমি দখল করতে মো. তমিজ উদ্দিন মিথ্যা হয়রানি মূলক সংবাদ প্রকাশ করেছেন বলে জানান জমির প্রকৃত মালিক পান বিক্রেতা রফিক মিয়া।
প্রেমের বাজারে পান বিক্রেতা রফিক মিয়া বলেন, “আমরা পৈত্রিক সূত্রে হামছাদী মৌজার এসএ দাগ ৪৭৩ ও ৪৭২ এবং আরএস দাগ ৬৫০ ও ৬৪৯ নম্বরের আওতাভুক্ত মোট ২১ শতাংশ জমি ৪৫ বছর যাবত ভোগ দখল করে আসছেন। ২ বছর আগ থেকে হঠাৎ তমিজ উদ্দিন গং এই জমিটি দখল করতে নানা কৌশলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে মো. তমিজ উদ্দিন। আমরা নিন্মবিত্ত মানুষ তার টাকার কাছে আমরা অসহায়। তাই সে আমাদের কে চাঁদাবাজির মামলা দিয়ে জমিটি নিজের করে নিতে চাইছে”।
জমির অপর মালিক মোহাম্মদ আলি বলেন, ২ বছর এই জমিটি নিয়ে অনেক হয়রানি করে আসছে তমিজউদদীন ও তার ভাইয়েরা। আমাকে ১০ লক্ষ টাকা দিতে চেয়েছে আমি যেন তাকে জমিটি দখল করে দেই। সে জমির দালাল, অনেক চতুর লোক। আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে জায়গা টা দখলের পায়তারা করছে”।
কিভাবে জমির মালিক হলেন প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিযুক্ত তমিজ উদ্দিন। তিনি বলেন, ”আমি ২ বছর যাবত এই জমিটির পিছনে শ্রম দিচ্ছি। জমির লিচু গাছ থেকে তারা একাই লিচু নিয়ে যাওয়ায় আমি সংবাদ প্রকাশ করতে সাংবাদিকদেরকে জানিয়েছি”।
জমিটি নিয়ে ভূমি অফিসে দীর্ঘ ২ বছর যাবত মিসকেস চলমান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভূমি কর্মকর্তা বলেন, তমিজ উদ্দিন ২ বছরে ৩ বার হজ্বের কথা বলে শুনানি পিছিয়েছে। জমির মালিকানার কোন কাগজ সে এখনো দেখাতে পারে নাই। তার তালবাহানার জন্যই এই কেসের রায় দেয়া সম্ভব হচ্ছে না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102