মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে কৃষকদের নিয়ে রাজীবের ব্যতিক্রম কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ কর্মশালা হয়।

কর্মশালায় স্থানীয় কৃষকরা অংশ নিয়ে **কৃষি ও কৃষক উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা** নিয়ে আলোচনা করেন। তারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত নীতির প্রতি সমর্থন জানান এবং কৃষিখাতের উন্নয়নে বিএনপির উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা বি এম ডালিম, মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, সোনারগাঁ পৌর শ্রমিকদল আহ্বায়ক আবুল হোসেন, বারদী ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান, ফজুল, জেলা কৃষকদলের সদস্য সুমন মোল্লা, রোকন মিয়া, বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফায়েল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102