মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

সোনারগাঁ ইব্রাহিম ভূইয়া দুলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪৯০ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়ন মালিপাড়া চেয়ারম্যান বাড়ি মাঠে ইব্রাহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন- ১০ ফাইনাল খেলা ইব্রাহিম ভূইয়া দুলু স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা, সোনারগা থানা বিএনপি’র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ টুলুর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। 
 ইব্রাহিম ভূইয়া দুলু স্মৃতি সংসদের চেয়ারম্যান ও জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদত সুমন এর সভাপতিত্বে আবুল হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব। প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক  ফতেহ মোহাম্মদ  রেজা।
বিশেষ অতিথি  মনিরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান মাহাবুব, দেওয়ান শফিকুর রহমান, এম এ মিলন ভূঁইয়া, নাজমুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, শামীম আহমেদ, রিপন,আবু মোর্শেদ মোল্লা, বাবুল ভূইয়া, বাইজিদ ভূঁইয়া, আওলাদ হোসেন, কামাল ভূইয়া, মতিউর রহমান, সাহেব আলী, আব্দুর রশিদ ভূঁইয়া, সামির হোসাইন সুজন, নুরুজ্জামান, হোসেন, ফজলুল হক, সজীব, রোকন, মাসুম, রুবেল, শহিদুল্লাহ, সেলিম প্রমুখ
খেলায় আড়াই হাজার একাদশ  বনাম মুসার চর একাদশ অংশগ্রহণ করেন। ৩ -১ গোলে মুছার চর একাদশকে হারিয়ে আড়াই হাজার একাদশ বিজয়ী হন। বিজয়ীদের হাতে ফ্রিজ তুলে দেন অতিথিরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102