বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

ট্রাফিক পুলিশের মাঝে ছাতা-স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ 🪪

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান খন্দকার ফাউন্ডেশন। অতিরিক্ত গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, স্যালাইন, বিশুদ্ধ পানি ও মাস্কের ব্যবস্থা করেছে সংগঠনটি।

শনিবার দুপুরে চাষাঢ়া পুলিশ বক্সে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এডমিন টি আই করিমের হাতে এসব সামগ্রী তুলে দেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, পরিচালক খন্দকার আফিয়াত ইসলাম ও মো. কবিরুল ইসলাম।

এসময় টি আই মাহবুব, টি আই শাহাদাত, টি আই হারুন অর রশীদ সহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও কনষ্টেবলরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা এই শহরকে যানজট মুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রখর রোদে তাদের ত্রাহি অবস্থা। চাষাঢ়া মোড়, পঞ্চবটি, শহরের ২নং রেল গেইট কিংবা কালিরবাজার মোড় দিয়ে যাওয়ার সময় দেখি এই রোদে ঘর্মাক্ত অবস্থায় তারা কিভাবে নিজেদের দায়িত্ব পালন করছে। ট্রাফিক পুলিশ সদস্যদের একটু স্বস্তির জন্য আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাতা, স্যালাইন, বিশুদ্ধ বোতলজাত পানি ও মাস্কের ব্যবস্থা করেছি। আগামি দিনেও আমরা তাদের পাশে থাকবো।

টি আই এডমিন করিম জানান, খন্দকার ফাউন্ডেশন কে ধন্যবাদ আমাদের জন্য ছাতার ব্যবস্থা করায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102