সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

র‍্যাবের অভিযানে ২৬ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২১৩ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত ২৪ এপ্রিল দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

১৯৯৯ সালে আড়াইহাজার থানায় সংঘটিত এক হত্যা মামলায় (মামলা নং-৫ (৩) ৯৯, ধারা-৩৯৩/৩০২/৩৪ পেনাল কোড) জহিরুল ইসলামকে অভিযুক্ত করা হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। তবে রায় কার্যকর হওয়ার আগেই তিনি পলাতক অবস্থায় ছিলেন প্রায় ২৬ বছর।

র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেফতার করে। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাজবী গ্রামে, তবে তিনি ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থান করছিলেন।

গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে পলাতক এই আসামিকে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠায় সাফল্য অর্জন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102