বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯২ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

গ্রেপ্তার হওয়া দুই নেতার নাম রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়া ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম। রিটন মিয়া বাঘবেড় এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলাম জাঙ্গীর এলাকার দবির উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, নিষিদ্ধ ছাত্রলীগের এই দুই নেতার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনাও অন্তর্ভুক্ত। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102