বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

ঢাকায় শামীম ওসমানের পক্ষে ভিপি বাদল ও কাজিমউদ্দিনের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৫০৪ 🪪

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিন গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম শামীম ওসমানের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহিদ বাদল (ভিপি বাদল) ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে বিশাল শোডাউন করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (১২ জুলাই) দুপুরে বিশাল মিছিল নিয়ে তারা ওই সমাবেশে যোগদান করে।
এর আগে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাধঁভাঙ্গা স্রোত তাক্ লাগিয়ে দেয় ঢাকাবাসীকে।

সকাল থেকেই নারায়ণগঞ্জ থেকে বেশ কয়েকটি বাসে করে নেতাকর্মীরা ঢাকায় জরো হতে থাকে। সমস্ত নেতাকর্মীরা নিয়ে জরো হওয়ার পর সেখান থেকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহিদ বাদল ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে থাকা নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠে ঢাকার রাজপথ। পরে মিছিলটি ঢাকার বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগদান করে।
মিছিলে নারায়ণগঞ্জ জেলা, বন্দর উপজেলা, জেলার আওয়ামী লীগের অর্ন্তভূক্ত সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102