মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই দেশে পূর্নাঙ্গ ভাবে শান্তি ফিরে আসবে- মাওলানা মঈনুদ্দিন আহমাদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী উত্তর থানা ১১ নং ওয়ার্ডের উদ্যােগে ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে তল্লা রেললাইন এলাকায়  ঈদ পূর্নমিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এসময় তিনি বলেন ফিলিস্তিনে গাযায় যে বর্বরতা হচ্ছে,  তা একমাত্র নামাজ, রোজা, ইসলামী হুকুমত পালন করার কারনে ইসরাইলি ইহুদিরা চায় পৃথিবী থেকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আমরা দুইশত কোটি মুসলিম যদি একত্রিত হই তারা একদিনও পৃথিবীতে বাচতে পারবেনা। তাই দেশের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ থাকবে নিরপরাধ ফিলিস্তিনের শিশুদের, মায়েদের দিকে তাকিয়ে চিকিৎসা সেবা ও প্রতিবাদ গড়ে তোলেন। আমরা আমাদের ভাইদের জন্য জীবন দিতে প্রস্তুত।  তিনি আরো বলেন ফ্যাসিস্টদের দোসররা সমাজের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসে আছে, সঠিক ভাবে সংস্কার করতে না পারলে সুযোগ নেওয়ার চেষ্টা চালাবে দোসররা।  এসময় সকলের উদ্যেশে বলেন দেশে পূর্নাঙ্গ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়ন করতে হবে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।
১১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে মো এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদের সদস্য মো ফরিদ আহমেদ, নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ, সেক্রেটারি আব্দুর রহিম, বিশিষ্ট ক্রীড়াবিদ পোখন মিয়া,  ১১ নং ওয়ার্ড সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন সহ স্থানীয় জামায়াতে নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102