সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন

জাকির খানের পক্ষ থেকে নূর হানিফের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৪০৮ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও  কারারুদ্ধ জাকির খানের পক্ষ থেকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর হানিফ।

এক বার্তায় তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শান্তি ও সম্প্রীতির পবিত্র উৎসবে নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাকির খান সাহেবের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। এই ঈদ যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।”
তিনি আরও বলেন, রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মহান আল্লাহর পক্ষ থেকে নেক বান্দাদের জন্য আনন্দের পুরস্কার। তিনি সকলকে ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। পাশাপাশি, সমাজের বিত্তবানদের প্রতি তিনি অসহায় ও গরিবদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে তারা ঈদের আনন্দে শরিক হতে পারে।

নূর হানিফ বলেন, “ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন পারস্পারিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে ঈদের খুশি ভাগ করে নেয়।”
এই ঈদে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধির প্রত্যাশা করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102