শনিবার, ০৯ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ মঞ্চের সভা ত্বকী হত্যার ১৫৮ মাস: ‘বিচারহীনতা বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বর্ধিত বাস ভাড়া-গ্যাসের মূল্য প্রত্যাহারে নারায়ণগঞ্জে বাসদ-এর বিক্ষোভ ​জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী’—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ বর্ধিত বাস ভাড়া ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম: ইউশা ইসলাম  তোলারাম কলেজের নবীন বরণে ‘রাজনৈতিক দাসত্ব’ ও শহীদদের অবমাননার অভিযোগ: ছগির হোসেনের তীব্র প্রতিবাদ বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে না’গঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘নিউজ আলো’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ তোলারাম কলেজে নবীন বরণের নামে লাখ লাখ টাকার হরিলুট: ফারদিন ইসলামের হুঁশিয়ারি নাসিকে ‘আংশিক নয়, পূর্ণাঙ্গ কুতুবপুর অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রশাসককে স্মারকলিপি পেশ তোলারাম কলেজের নবীনবরণে একপাক্ষিক রাজনৈতিক প্রভাব নিয়ে আবিদ রহমানের গভীর উদ্বেগ

মহান স্বাধীনতা দিবসে আইসিএবি নেতার অভিনব শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৮৫ 🪪
মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (আইসিএবি)-এর সরকারি তোলারাম কলেজ (সতক) শাখার সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন এক ব্যতিক্রমী শুভেচ্ছাবার্তা দিয়েছেন। তিনি নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশের জনগণকে “কথা বলার স্বাধীনতা অর্জনের প্রথম স্বাধীনতা দিবস” হিসেবে অভিনবভাবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, “১৯৭১ সালে আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন করলেও, পরবর্তীতে স্বৈরাচারী শাসনচক্রের দাপটে প্রকৃত স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ।”

ছগির হোসেন আরও যোগ করেন, “এবারের স্বাধীনতা দিবস শুধু কাগজে-কলমে নয়, বাস্তব জীবনে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। সবাই মিলে সত্য বলার সাহস দেখিয়ে দেশে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করব।”

তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ববোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, সরকারি তোলারাম কলেজের উন্নতি ও দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে দোয়া চান।

এই প্রথম কোনো ছাত্রনেতা স্বাধীনতা দিবসে “মুক্ত বাকস্বাধীনতা”কে প্রাধান্য দিয়ে শুভেচ্ছা জানালেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102