সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৫৫ 🪪
নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় শহরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. মো. ওয়ালী উল্লাহ বলেন, রমজান কুরআন নাযিলের মাস। এর তাৎপর্য আমাদের অনুধাবন করতে হবে। কুরআনের অনুশীলন করার জন্য সিয়াম সাধনা করতে হবে। নিজেদের আত্মশুদ্ধির জন্য এ মাসকে নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা এমন এক পেশায় আছি যেখানে আমরা মানুষের জীবন মরণ নিয়ে কাজ করি। এই পেশার মধ্য দিয়ে তাকওয়া অনুশীলন করতে পারলে আল্লাহর নৈকট্য লাভের উপায় হতে পারে। আর যদি রোগীর কল্যাণের চিন্তার পরিবর্তে নিজেদের পকেটের চিন্তা করি তাহলে আল্লাহর রাগের কারণ হতে পারে। তাই প্রত্যেক চিকিৎসক ভাইবোন তাদের পেশার মধ্য দিয়ে তাকওয়া অনুশীলন করতে হবে।
সেই সাথে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইসলামিক সোসাইটির মাওলানা মুঈন উদ্দিন আহমেদ।
নারায়ণগঞ্জ জেলা ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. আলী আশরাফ খানের সভাপতিত্বে এসময় উপাস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. আফম মশিউর রহমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের সহ সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন, সিদ্ধিরগঞ্জ ফতুল্লা উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার ও ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102