বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে   নবীন বরণ ও  পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৪২ 🪪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেনি ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি বুধবার সকাল থেকে দিনব্যাপি  গুতিয়াবো এলাকায় স্কুল মাঠ  প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের  ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড.মোঃ আজিজুর রহমান মোল্যা সভাপতিত্বে এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ  উপজেলা’র  নির্বাহী  অফিসার মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো,ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাশির উদ্দিন বাচ্ছু,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী, এ্যাড.আলম খান,এ্যাড. একে এম ওমর ফারুক নয়ন,এ্যাড.দেওয়ান আশ্রাফুল,মোঃ সফিউদ্দিন মোল্লা,সোনা মিয়া,দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য মোশারফ হোসেন মোল্লা,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জুবায়দুর রহমান।
অতিথিরা তাদের বক্তব্য বলেন,এটি গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। এক সময় বাংলার ঘরে ঘরে শীত আসলে পিঠা বানানোর ধুম পড়ে যেত। কিন্তু আধুনিকতার উৎকর্ষে এ ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যটাকে ধরে রাখতে পিঠা উৎসবের
আয়োজন করা দরকার। নবীনরা এ ঐতিহ্যকে লালন করে আগামী প্রজন্মের কাছে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে এ আয়োজন সার্থক হবে।
পিঠা উৎসবে বিভিন্ন স্টলে প্রায় ৫০ প্রকারের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে পাপড়ি, ঝিনুক, তালের কোন, নারিকেল, পাক্কন, রেশমি, ত্রিভুজ, ঝিলমিল, ডিম সুন্দরী, হৃদয় হরণ, বেণী, চন্দ্রপুলি, চিংড়ি পিঠা, মুখ চাহনী ইত্যাদি। পরে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মজিবুর রহমান মোল্যা,যাদব চৌধুরী,ফারুক মোল্যা, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক, মোঃ জাহিরুল মোল্লা (সাগর),রাকিব মোল্লা,তানবীর মোল্লা, আপ্তু মিয়া,আব্দুল কুদ্দুস,সুরুজ মিয়া,আমির হোসেন,আব্দুল মান্নান,মনির হোসেন,মোক্তার হোসেন,আব্দুল মতিন,সুমন মোল্লা প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন  ধর্মীয় শিক্ষক আব্দুল মোল্লা,মিজান মোল্লা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102