মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮২ 🪪

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারী ) স্কুলের খেলার মাঠে সকাল ১০ টা ৩০ মিনিটে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জাতীয় সঙ্গীত ও দেশ গড়ার শপথ নিয়ে জাতীয় পতাকা উত্তোলনে মধ্যো দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ের ইভেন্টে অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে ১০০, ২০০ এবং ৩০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, চাকতি নিক্ষেপ, অন্ধের হাড়ি ভাঙা, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102