মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান

নাঃগঞ্জে শারদীয় দূর্গা পূজার মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ 🪪

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার  বলেছেন, আমাদের পাশে বিএনপি-জামায়াত দাঁড়িয়েছে, সকলে মিলে এবার পূজা উদযাপন করবো ।

পাঁচ তারিখের পর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে আতংক বিরাজ করছিল ৭ তারিখ মিটিং হয়েছিল। সেসময় রাজনৈতিক দলগুলো যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। বিশেষত বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলগুলো। আমরা এজন্য কৃতজ্ঞতা জানাই। আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছি। সকলে মিলে সনাতন ধর্মাবলম্বী দের এই উৎসব উদযাপন করবো। এটার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে সাথে আলোচনা করছি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নয় তারিখ থেকে আমাদের এই শারদীয় উৎসব শুরু হবে। দশ তারিখে আমাদের অষ্টমী। এদিন হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে এখানে। টানবাজার,আমলাপাড়ায়ও প্রচুর ভক্তের সমাগম ঘটে। আমরা চাই এই এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হোক।

তিনি বলেন, দেওভোগ আখড়া, পালপাড়া, নন্দীপাড়া এলাকাগুলো ঘনবসতিপূর্ণ। এখানে পূজার সময় ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়। তাই আমরা এখানে নিরাপত্তার জন্য আবেদন করছি। এছাড়াও এখানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আজকেও এখানে জলাবদ্ধতা দেখা গেছে। আমরা এক জন্য সিটি  কর্পোরেশন দিকনির্দেশনা দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102