মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে – মাহমুদুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৪৭ 🪪

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে রূপগঞ্জ-সোনারগাঁ- আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ই মে) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১ এর সিইও তানভীর মাহমুদ পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী মোঃ ইস্রাফিজুল হক আকন্দ। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনে কোনো প্রার্থী প্রভাব বিস্তার করতে পারবে না। সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচনী দ্বায়িত্ব পালন করতে হবে। নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। ভোটাররা যাকে ভোট দিবে সেই প্রার্থীয় বিজয়ী হবেন।
তিনি আরও বলেন, কেউ নির্বাচনী আচারনবিধি ভঙ্গ করার চেষ্টা করবেন না। যদি কোন প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচনী আচারনবিধি ভঙ্গ করার চেষ্টা করেন কিংবা ভোটের দিন কোন প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102