সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৫৪৪ 🪪

উৎসবমুখর পরিবেশে নারায়াণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৪, অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ই মার্চ  ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান ফকির এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুল বারেক মোল্লা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধলেশ্বরী তীরে’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম – সাধারণ সম্পাদ মোহাম্মদ আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি  এম এ মতিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ফকির, সহ-সভাপতি ওমর ফারুক ফকির, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাসির সরদার, বিশিষ্ট সমাজসেবক এস এম রাশেদুল হক রাসেল সাবেক শিক্ষানুরাগী সদস্য আব্দুল আজিজ    সহ প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক খাদিজা আক্তার, শাহনাজ আক্তার, তামান্না হোসেন, আমির ইবনে সিনহা, মিলন মিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও অভিভাবকবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরিশেষে বিজয়ী ক্রীড়া প্রতিযোগীদের মাঝে বিভিন্ন ইভেন্টের  পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102