বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আমরা যেনো মৃত্যুর আগে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি- শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৯ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমার পরিবারের যারা চলে গেছেন এবং যারা আছেন তাদের কোন কাজে যদি আল্লাহ সন্তুষ্ট হন সে কাজের উছিলায় যেন আমাদের রহমত দেন। আমরা যেন মৃত্যুর আগে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি। আমার মায়ের মৃত্যুবার্ষিকী ৭ই মার্চ। মা বলে গেছেন বাবার সাথেই তার মৃত্যুবার্ষিকী করতে। যাদের মাথার উপর বাবা মা আছে আপনারা যে কত সৌভাগ্যবান সেটা আপনারা জানেন না। মা বাবা না থাকা যে কত কষ্টের এটা আপনারা বুঝবেন না।

মঙ্গলবার (২০ই ফেব্রুয়ারি) বাদ আসর নগরীর উত্তর চাষাঢ়া জামে মসজিদে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত এ কে এম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন ।

শামীম ওসমান বলেন, আমার বাবা আমাদের জন্য কিছু রেখে যাননি। চাইলে নারায়ণগঞ্জের অর্ধেকটা কিনতে পারতেন। কিন্তু আমাদের কিছু দিয়ে যাননি। তাই হয়ত আমরা তিন ভাই সংসদ সদস্য হতে পেরেছি। এই আংটিটা আমার বড় ভাই আমার মাকে দিয়েছিল। আমার মা এই আংটিটা দিয়ে বলেছিল নাও এটা। তোমার সাথে আমিও থাকি নাসিমও থাকবে। সেদিন মা হাসপাতালে, আমার মা সম্পূর্ণ সুস্থ, যেহেতু গোগনগর আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচন আমাকে আসতে হয়েছে নারায়ণগঞ্জ। আমি মাত্র রাইফেল ক্লাবে এসে মেম্বারদের নিয়ে বসেছি, এমন সময় আমার কাছে আমার স্ত্রীর ফোন আসে। আমার মা লাইফ সাপোর্টে ছিল। যারা বাবা মায়ের ছায়াতলে আছেন তারা জানবেন। মৃত্যুর সময় আমার মা বলেছে তার কষ্ট হচ্ছে না কারণ সে চিন্তা করেছে আমার ছেলে যদি জানে আমার কষ্ট হবে তাহলে সেও কষ্ট পাবে। এ দুনিয়ায় আমরা এসেছি ভাল থাকতে। আমরা সবাই মিলে সমাজটাকে ভাল রাখতে কাজ করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন।

তিনি আরও বলেন, আমাদেরকে আপনারা নিজের পরিবারের সদস্য মনে করেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, আমার বড় ভাই সেলিম ওসমানের শরীর প্রায়ই খারাপ থাকে। আপনারা তার জন্য দোয়া করবেন, তার যেন স্বাস্থ্যটা ভাল থাকে। আমি আগামীকাল ওমরায় যাবো। আমি প্রতিদিন আট রাকাত নামাজ পড়ি সারা দেশের সাধারণ মানুষসহ বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর জন্য। ও আমাদের নেতাকর্মীদের জন্য। সপরিবারে যেন ওমরাহ করতে পারি সে দোয়া আপনারা করবেন। যদি ওমরাহ থেকে ফিরে না আসি, ক্ষমা করে দিবেন। আপনাদের পক্ষ থেকে রওজা শরীফে সালাম পৌছে দেব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো।
এসময় আরও উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ – ৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান, সোনারগাঁও -৩ আসনের সাবেক সফল সাংসদ মোঃ লিয়াকত হোসেন খোকা সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রয়াত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের রুহের মাগফেরাত ও দেশ জাতীর কল্ল্যান কামনা করে দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102