সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

না’গঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী পিঠা মেলা ও লোকসংস্কৃতি উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৯২০ 🪪

গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নারায়ণগঞ্জের মানুষকে পরিচয় করিয়ে দিতে এই প্রথম নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে পিঠা মেলা ও লোকসংস্কৃতি উৎসব।

আয়োজকরা জানান, আগামী শুক্রবার ১৯ শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২১ তারিখ পর্যন্ত বিকাল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চলবে এই উৎসব। তিন দিনের এই মেলায় গ্রাম বাংলার বাহারি রকমের পিঠার মেলা ও লোকসংস্কৃতি উৎসব চলবে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নানান পিঠার সাথে নতুন প্রজন্মের পরিচয় ও লোকসংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন। তাছাড়া শুরুর আগপর্যন্ত স্টল বরাদ্দ চলবে বলে জানান কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লার তত্ত্বাবধায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদুল হক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102