সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু

জয়িতা সম্মাননা পেলেন না.গঞ্জের- ৫ নারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭৬ 🪪

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নারায়ণগঞ্জের পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ই ডিসেম্বর) সকাল ১১ টায় নারায়নগন্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলার নির্বাচিত জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায়, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সম্মাননা পেয়েছেন নারী কল্যাণ সংস্থার সভানেত্রী রাহিমা আক্তার লিজা। একইসাথে জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান তিনি। তিনি দেশের বাহিরে অবস্থান করায় তার পক্ষ থেকে সম্মাননা গ্রহন করেন, নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মনি ও কোষাধ্যক্ষ ডালিয়া আক্তার।

এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে সানজিদা রহমান মুনমুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে আজমিয়ারা পারভীন, সফল জননী নারী ক্যাটাগরীতে সালমা সুলতানা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরীতে রুবিনা বেগম জয়িতা নির্বাচিত হন ও সম্মাননা পান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম,বার), জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মুশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলার ডেপুটি
ডিরেক্টর মাহবুবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (অঃ দাঃ) আঞ্জুমান আরা, নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার ও প্রফেসার ড. শিরিন বেগম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102