মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা

বিএনপি – জামাত নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে সক্রিয় আজমেরী ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩১৪ 🪪

দেশ ব্যাপী চলমান জামাত-বিএনপির অবরোধের ৪র্থ দফা ৪৮ ঘন্টার ডাকা অবরোধের ২য় দিনে সাধারণ মানুষের জান মাল জালাও পোরাও আন্দোলন কে রুখে দিতে যুবসমাজের নয়নমনি যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে সাদা পতাকা উড়িয়ে অবোরধের বিরুদ্ধ প্রতিবাদে গাড়ীবহর নিয়ে মিছিল করেছে তার অনুসারীরা।

 

বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগরীর কলেজ রোড থেকে শুরু করে সাদা পতাকা মিছিলটি সিদ্দিরগন্জ, সাইনবোর্ড, লিংকরোড,নিতাইগন্জ,ফতুল্লা সহ নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনারয় কলেজ রোডের নিজ বাসভবনের সামনে এসে শেষ হয়। নারায়নগন্জ – ৫ আসনের সাবেক ৪ বারের সফল সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের অনুসারীরা বিএনপি-জামাতের ডাকা অবরোধ কর্মসূচী প্রতিহত করার লক্ষ্যে এ কর্মসূচী পালন করে।

প্রতিবাদ মিছিল শেষে বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবংযুবসমাজের নয়ন মনি আলহাজ্ব আজমেরী ওসমানের দিক নির্দেশনায় আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবেসে জনগণের জান-মাল রক্ষার্থে রাজপথে আছি, আর রাজপথে থাকবো । বিএনপি-জামাতকে আর সাধারণ মানুষের দূর্ভোগ সৃষ্টি করতে দিবো না। আমরা আজমেরী ওসমানের অনুসারীরা তাদের অসৎ উদ্দেশ্য আর বাস্তবায়ন করতে দিবো না। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তি করতে অতন্ত্র প্রহরীর মত দেশের জনগনের পাশে আমরা রয়েছি আর ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের জনগণ আগুন সন্ত্রাস আর চায় না। আমরা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে নারায়ণগঞ্জের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের জন্য সর্বাদা প্রস্তুত রয়েছি।

এসময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, যুবনেতা মোঃ নাসির হোসেন,মোঃ আমির হোসেন, মোঃ মনির হোসেন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102