সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন

সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় শাড়ী ও কসমেটিকস আটক করেছে কোষ্টগার্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৬৪ 🪪

নারায়ণগঞ্জ জেলার কোস্ট গার্ড সদর দপ্ততর পাগলা শাখার সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানার আওতাভুক্ত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে আনুমানিক প্রায় সাড়ে ছয়কোটি টাকার মূল্যমানের ভারতীয় শাড়ি-কাপড়, কসমেটিক্স ট্রাক সহ আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা।

শনিবার (১১ই নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রুহান মনজুর এ তথ্য জানান।

এসময় তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঢাকাগামী সন্দেহজনক পাথর বোঝাই একটি ট্রাককে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি না থেমে সংকেত অমান্য করে দ্রুত পালাতে চেষ্টা করলে, এ সময় কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটি ধাওয়া করে আটক করে । পরে ট্রাকটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কাপড়, লোশন, সানরাইজ ক্রিম জব্দ করে, তবে কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্সের পরিমাণ শাড়ির ২৮৭৭ পিস, বডি লোশন ১০০৮ পিস, সানরাইজ ক্রিম ৪৫০০ পিস, সর্বমোট ৮৩৮০ পিহ যার সর্বমোট মূল্য আনুমানিক সাড়ে ৬ কোটি টাকা।

তিনি আরও বলেন, জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্স সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানান ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102