নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দুটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে তাঁকে ‘সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’ এবং ‘শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত করায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই অভিনন্দন জানান সংগঠনের পরিচালক আহমেদুর রহমান তনু।
এক শুভেচ্ছা বার্তায় পরিচালক আহমেদুর রহমান তনু বলেন—“জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) একজন দূরদর্শী ব্যবসায়ী নেতা ও গণমানুষের প্রিয় প্রতিনিধি। তাঁর মতো অভিজ্ঞ, দক্ষ ও গতিশীল নেতৃত্ব জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। দেশের অন্যতম প্রধান বাণিজ্য ও শিল্পনগরী হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের দীর্ঘদিনের প্রত্যাশা এবং সমস্যাগুলো জাতীয় ফোরামে তুলে ধরতে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন—“সরকারি প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক শিল্পায়ন, উৎপাদনমুখী ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে তাঁর প্রজ্ঞা এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে এনসিসিআই পরিবার এবং সমগ্র ব্যবসায়ী সমাজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, তাঁর হাত ধরে নারায়ণগঞ্জের অর্থনীতি ও শিল্প-বাণিজ্য আরও এক ধাপ এগিয়ে যাবে।