বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘শেখ হাসিনা ২০৪০ সালেও দেশে আসবে না, নিজের বিপদ ডেকে আনবেন না’: এড. আলমগীর ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা ওলামা দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজার জিয়ারত ও দোয়া দুর্গাপূজা নিয়ে ফেসবুকে গুজব বা বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জের এসপি শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর- জেলা প্রশাসক ফতুল্লায় ১৫ মামলার আসামি ‘কসাই সেলিম’ গ্রেপ্তার সংসদীয় দুই কমিটির সদস্য হওয়ায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপিকে চেম্বার পরিচালক তনুর অভিনন্দন ‎না’গঞ্জের লাখো যাত্রীকে জিম্মি করে, নিজেদের পকেট ভারী করাই পরিবহন মাফিয়াদের লক্ষ্য: তাহমিদ আনোয়ার ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ 

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা ওলামা দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজার জিয়ারত ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা ওলামা দল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে ফতুল্লা থানা ওলামা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মাজার জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা ওলামা দলের নেতৃবৃন্দ বলেন, “১৯৭৯ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের আলেম-ওলামাদের জাতীয়তাবাদী ধারায় ঐক্যবদ্ধ করতে এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছিলেন। দীর্ঘ ৪৭ বছরের পথচলায় ওলামা দল সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষা, ধর্মীয় সম্প্রীতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা পালন করেছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “বিগত দেড় দশকের বেশি সময় ধরে দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষদের ওপর যে চরম জুলুম-নিপীড়ন চালানো হয়েছিল, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই অপশাসনের অবসান ঘটেছে। ধর্মের লেবাস ধরে বা অপপ্রচার চালিয়ে যাতে কোনো গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে আলেম সমাজ অগ্রণী ভূমিকা রাখবে।”

এ সময় ফতুল্লা থানা ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102