সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন

গ্যারান্টি দিয়ে বলতে পারি,নির্বাচনে না এসে বিএনপির গতি নেই: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ 🪪

নির্বাচনে না এসে বিএনপির গতি নেই উল্লেখ করে একেএম শামীম ওসমান বলেছেন,গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেশে সঠিক সময়েই নির্বাচন হবে। এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরেও না। সবাই নির্বাচনে আসবে। যদি কেউ না আসে, সেটা তার সিদ্ধান্ত৷ তবে আমি শুধু একটা দোয়া করি, আল্লাহ যেন দেশের উপর রহমত রাখেন, বরকত রাখেন, হেফাজত রাখেন৷ আমরা যাতে সবাই ভালো থাকি, সুখে থাকি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি।

আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন শামীম ওসমান৷ এরপর কুতুবপুর ও লাকিবাজার এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন৷ তিনি বলেন, মানুষকে খুশি করতেই আমরা রাজনীতি করি৷ এই এলাকাটা একসময় আলোর নিচে অন্ধকার ছিল৷ এখন এখানে স্কুল হয়েছে, রাস্তা হয়েছে। আল্লাহ যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান আর আমি যদি নির্বাচনে দাঁড়াই ও বেঁচে থাকি, তাহলে ছোটখাটো কাজের জন্য আমাকে বলা লাগবে না। কয়েকটি বছর বেঁচে থাকতে পারলে নারায়ণগঞ্জের মানুষের আর ঢাকায় যাওয়া লাগবে না৷ মানুষ গর্ব করে বলবে, নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা৷ ঢাকা- নারায়ণগঞ্জ সংযোগ সড়ক; যেটি একেএম শামসুজ্জোহা সড়ক নামে পরিচিত,সেটি দেখতে হাজার হাজার মানুষ আসবে।

নির্বাচনী প্রচারণা শুরুর বিষয়ে তিনি বলেন, সবাইকে জানিয়েই প্রচারণা শুরু করবো৷ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু হবে৷’

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ৷

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102