বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ  শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক সাবেক কমিশনার আজহার হোসেনের স্ত্রীর ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শোক যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল, বিএনপি নেতা গাজী দুলালের শোক সোনারগাঁওয়ে ভুয়া র‍্যাব চক্রের ২ সদস্য গ্রেফতার: কটি, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপির বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রকাশ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩ অক্টোবর ঢাকায় গোলটেবিল বৈঠক হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন

হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ 🪪

হাজার হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীর উষ্ণ ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিন উদযাপিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জাকির খানের জন্মদিন উপলক্ষে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সন্ধ্যা থেকেই দেওভোগ ও নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে কর্মী-সমর্থকরা মাঠে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাত ঠিক ৯টায় একটি খোলা জিপে চড়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান জাকির খান। এ সময় শত শত আতশবাজি ফুটিয়ে এবং স্লোগানে স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত হাজারো নেতাকর্মী।

এরপর শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মঞ্চে বিশাল আকারের কেক কাটেন এই বিএনপি নেতা। মাঠে তৈরি বিশেষ মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্ক’-এর প্রধান কণ্ঠশিল্পী হাসানের বিশেষ পরিবেশনা। হাসানের একের পর এক জনপ্রিয় গানের সুরে মধ্যরাত পর্যন্ত মেতে থাকেন উপস্থিত হাজারো দর্শক-শ্রোতা। গভীর রাত পর্যন্ত জমকালো এই সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন ও স্মরণীয় জন্মোৎসবটির সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102