বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ  শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক সাবেক কমিশনার আজহার হোসেনের স্ত্রীর ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শোক যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল, বিএনপি নেতা গাজী দুলালের শোক সোনারগাঁওয়ে ভুয়া র‍্যাব চক্রের ২ সদস্য গ্রেফতার: কটি, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপির বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রকাশ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩ অক্টোবর ঢাকায় গোলটেবিল বৈঠক হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা (এনএস-১) করানো হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত তিন দিন ধরে তিনি উচ্চমাত্রার জ্বরে ভুগছিলেন।

সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি নিজেই তাঁর ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি সবাইকে জানান। একই সাথে দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় তিনি দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ বোধ করার পর থেকেই তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় বিশ্রামে থেকে প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এদিকে, রাজপথের এই সক্রিয় নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পোস্ট দিচ্ছেন এবং দোয়া প্রার্থনা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102