বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ  শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক সাবেক কমিশনার আজহার হোসেনের স্ত্রীর ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শোক যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল, বিএনপি নেতা গাজী দুলালের শোক সোনারগাঁওয়ে ভুয়া র‍্যাব চক্রের ২ সদস্য গ্রেফতার: কটি, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপির বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রকাশ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩ অক্টোবর ঢাকায় গোলটেবিল বৈঠক হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন

যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৮ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

এদিকে, সাবেক এই ছাত্রনেতার মায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান।

এক শোকবার্তায় ডা. মজিবুর রহমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, “সন্তানের কাছে মায়ের চেয়ে বড় কোনো আশ্রয় ও ছায়া হতে পারে না। এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করেন এবং কে এম মাজহারুল ইসলাম জোসেফসহ তাঁর শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি (সবরে জামিল) দান করেন— আমিন।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102